ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৭৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর প্রায় দেড়টা সময় হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ । এসময় হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে থানার একদল পুলিশ সিলেট – ঢাকা মহাসড়কে ঢাকা গামী এস এ পরিবহন কাভার্ড ভ্যান ( রেজিঃ নং ঢাকা মেট্রো – অ- ১৩ – ১০০২) সন্দেহ মূলক আটক করার জন্য সিগনাল দিয়ে থামানো হয়। তখন কাভার্ড ভ্যান এর পেছনে দরজা খুলে ভারতীয় সামগ্রী দেখতে পেয়ে শুল্ক ফাঁকি দিয়ে মহাসড়কে দিয়ে আনা । এ দৃশ্য দেখে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী সহ কাভার্ড ভ্যান থানায় নিয়ে যায় ।

শায়েস্তাগঞ্জ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যান দরজা খুলে দেখে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট, স্নিকার্স , প্যাট্রন, স্কিনশাইন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের চকলেট সহ বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী জব্দ করা হয় । জব্দকৃত পণ্যে আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা ।

আটককৃতরা হলেন – নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখ ছেলে কাভার্ড ভ্যান হেলপার মোঃ সৌরভ আলী (১৯)।

এবিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন , হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, আমরা জাতীয় অর্থনীতিতে ক্ষতি গ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । শায়েস্তাগঞ্জে মহাসড়কে এই অভিযানে সেই দায়িত্ব বোধেরই স্পট প্রমাণ ।

তিনি আরো বলেন – পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নজরদারি আরো জোরদার করা হবে । এদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের উদ্যোগকে অনেক প্রসংশা করে বলছেন। যেভাবে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে , তাতে মহাসড়কে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন , কাভার্ড ভ্যান ,, ভারতীয় জব্দকৃত বিভিন্ন পণ্য সামগ্রী ও দুই জন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক

আপডেটের সময় ০৭:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫