ভিয়েনা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৯৯ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জর শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৪০ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানারধীন অলিপুর ক্যাম্পের সামনে নিয়মিত চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী একটি ট্রাক (যশোর ট-১১-৪১৮৯) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতরে কে. এস. গোল্ড জিরা’ লেখা ২২০ বস্তা জিরা পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬,৬০০ কেজি জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ঘটনায় ট্রাকসহ চালক সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৩), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে হেলপার আকাশ (১৮) কে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, “হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে অলিপুর এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ২

আপডেটের সময় ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫