ভিয়েনা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০৯ বাংলাদেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ত্রিপলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) আনুমানিক বেলা ১২টায় ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

বাংলাদেশ দূতাবাস জানায়, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকরা ইতোপূর্বে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন।

পরবর্তীতে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে এবং অভিবাসীদের অনুকূলে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় দূতাবাস লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০৯ বাংলাদেশি

আপডেটের সময় ১২:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫