ভিয়েনা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে সেনাবাহিনীতে মনোনীত যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার। কিন্তু প্রশিক্ষণ শুরুর আগেই থেমে গেল জীবন। টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শেখার সময় পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং এলেঙ্গা সরকারি সামছুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারসহ তিনি কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাদে সকালে মায়ের সাথে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে যান হৃদয়। গাড়ির টিউব ব্যবহার করে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এদিকে হৃদয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের চাচাতো ভাই খলিল মিয়া জানান, আছরের নামাজের পর পাঁচ জোয়াইর সামাজিক কবরস্থানে হৃদয়ের দাফন সম্পন্ন হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে সেনাবাহিনীতে মনোনীত যুবকের মৃত্যু

আপডেটের সময় ১২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫