ভিয়েনা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

লালমোহন পৌরসভার যে সড়কে কভূও লাগেনি সংস্কারের ছোঁয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : মাত্র এক কিলোমিটার কাঁচা সড়ক। দীর্ঘ ২৫ বছরে সড়কটির কোথাও লাগেনি সংস্কারের ছোঁয়া। ফলে বর্তমানে সড়কটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হয়ে যায় হাঁটু পানি। যা জমা থাকে দিনের পর দিন।

সড়কটির নাজুক অবস্থা হওয়ায় যানবাহনও ঠিকমতো চলাচল করে না। এতে করে দুর্ভোগের শেষ নেই ওই সড়ক দিয়ে চলাফেরা করা শত শত মানুষের। এমন বেহাল দশা ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে পূর্বপাশে ইমাম সাহেবের বাড়ির দরজা পর্যন্ত আব্দুল মোমেন সড়কটির। স্থানীয়রা একের পর এক নানা স্থানে যোগাযোগ করেও সড়কের এই দুর্দশা দূর করতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মাওলানা মো. নূরুল্লাহ ও মো. শাহে আলম বলেন, আমাদের পৌরসভাটি প্রথম শ্রেণির। তা কেবল কাগজে-কলমে। কারণ এই পৌরসভার নাগরিকরা অনেক আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যেমন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মোমেন সড়ক। এই সড়কটি বিগত ২৫ বছর আগে নির্মাণ করা হয়। নির্মাণের পর একবারের জন্যও আর এই সড়কটি কোনো ধরনের সংস্কার করা হয়নি। সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। সড়কের বেশির ভাগ স্থানেই এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এই সড়কটি দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। কারণ একদিন বৃষ্টি হলে দিনের পর দিন সড়কে পানি জমে থাকে। যার ফলে স্থানীয়দের দুর্ভোগের শেষ থাকে না। তাই দ্রুত এই সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মনির হোসেন এবং মো. আবু নাঈম নামে ওই এলাকার আরো দুই বাসিন্দা জানান, সড়কটিতে প্রচুর গর্ত থাকায় প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে শিশুদের স্কুল-মাদরাসায় পাঠানো যায় না। এছাড়া গ্রীষ্মের সময় ধুলোবালিতে নাকাল হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। যার জন্য আব্দুল মোমেন সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি তিনি এ সড়কটি সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ বলেন, পৌরসাভায় যে বরাদ্দ রয়েছে তা দিয়ে রাস্তা মেরামত করা সম্ভব হয়না। তবে গুরুত্ব বিবেচনায় কয়েকটি রাস্তা মেরামতের জন্য বরাদ্দ পেতে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অন্যান্য রাস্তাগুলোর সঙ্গে ওই রাস্তাটিও সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন পৌরসভার যে সড়কে কভূও লাগেনি সংস্কারের ছোঁয়া

আপডেটের সময় ১১:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫