ভিয়েনা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

টাঙ্গাইলে ট্রাক মালিক সমিতির কমিটি দ্বন্দ্বে বিএনপির একাংশের, সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তবে সমিতির অপর অংশ এই কমিটিকে ‘অগণতান্ত্রিক’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা। তিনি অভিযোগ করেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এসময় প্রকৃত মালিকদের সমন্বয়ে সংগঠন পরিচালিত হলেও গত ৩ সেপ্টেম্বর একটি সভায় প্রকৃত মালিকবিহীন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি ও আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করা হয়।
সেলিম রেজার দাবি, “নতুন কমিটিতে প্রকৃত মালিকরা উপেক্ষিত হয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন।” তিনি সতর্ক করে বলেন, এ কমিটি বহাল থাকলে সমিতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমির হামজা, সহ-সভাপতি হানিফ উদ্দিন ও নুরুল ইসলাম রবিনসহ বিএনপি ও ট্রাক মালিক সমিতির একাংশের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী অভিযোগ অস্বীকার করে বলেন, “সেলিম রেজা নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়কার কমিটির সদস্য ছিলেন। তিনি এখন অপপ্রচার চালাচ্ছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্রাক মালিক সমিতির কমিটি দ্বন্দ্বে বিএনপির একাংশের, সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫