ভিয়েনা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

কানাডা প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশন কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করেছে। ফলে এখন থেকে কানাডায় অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।
তিনি আরও বলেন, রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এসময় প্রশ্নোত্তর পর্বে তিনি প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং পরে কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দিয়ে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনের এ নতুন উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কানাডা। অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ছাড়াও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেও এ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।
কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালুর এ উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সরকার প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডা প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

আপডেটের সময় ১২:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫