ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শহীদ মুকুল,আলামিনদের স্মরণে লালমোহনে বিএনপি’র দোয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, আলামিন ও নসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মো: শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন পাটওয়ারীসহ আরও অনেকে।
সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নিয়ে স্মৃতিচারন করে বলেন, ২০০১ সালের ১০ সেপ্টম্বর লালমোহন মোল্লা জামে মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করেছিল। এসময় পুলিশকে মসজিদের পবিত্রতা রক্ষায় জুতা নিয়ে প্রবেশে বাঁধা প্রদান করা হয়েছিল। যা অমান্য করায় বিক্ষোভ মিছিল করে ধর্মপ্রাণ মুসল্লিরা। ওই মিছিলে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় মুকুল, আলামিন ও নসু।
এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় শহীদ মুকুল, আলামিন ও নসুর কবর জিয়ারত করেন লালমোহনের বিএনপি এর নেতাকর্মীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শহীদ মুকুল,আলামিনদের স্মরণে লালমোহনে বিএনপি’র দোয়া

আপডেটের সময় ০২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫