ভিয়েনা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৩৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪২)।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৬ জন, ঢাকা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

আপডেটের সময় ১২:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫