ভিয়েনা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

কোটচাঁদপুরে শেয়াল ধরা বৈদ্যুতিক ফাঁদে গরুসহ কৃষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরুসহ শাহাদত হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারসার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সেসময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও তার গরুটি মারা যায়, আহত হয় ইকতার।

আহতকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটচাঁদপুরে শেয়াল ধরা বৈদ্যুতিক ফাঁদে গরুসহ কৃষকের মৃত্যু

আপডেটের সময় ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫