ভিয়েনা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন তারেক মো. আরিফুল ইসলাম। এর আগে তিনি জেনেভায় বাংলাদেশের জাতিসংঘ অফিসসমূহে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ায় পর পদটি কয়েক মাস ধরে খালি ছিল।

আরিফুল ইসলাম ২০২৪ সালের জুন মাসে জেনেভায় জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও অভিবাসন বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি, কলকাতায় উপ-হাইকমিশনে কর্মরত থাকা ছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

আপডেটের সময় ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫