ভিয়েনা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

‘ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’ : সালাউদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটিন সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাকের আলোচনা সভায় একথা জানান তিনি।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনো ফেরত আসেনি। কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম গুনের মতো ঘটনা ঘটিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এসময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সকল দলের মধ্যে ঐক্য ফাটলের চেষ্টা করছে একটি মহল। তাই তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’ : সালাউদ্দিন

আপডেটের সময় ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫