ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

জাতীয়করণে সরকারকে ১ মাসের আলটিমেটাম শিক্ষকদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩৩ সময় দেখুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি করে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেসক্লাবের সমাবেশস্থলে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা।

জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক, এটা শিক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছে, কিন্তু তারা যৌক্তিক দাবি পূরণে গড়িমসি করছে। আমরা দাবি আদায়ে ৩০ দিন সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাব।’

তিনি বলেন, ‘আমাদের পরবর্তী সেই সর্বাত্মক কর্মসূচি হবে ক্লাস-পরীক্ষা বর্জন, তথা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি। ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি করা হবে।’

এর আগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই কর্মসূচিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী জনসাধারণ।

সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপরীত দিকে যানবাহন চলে ধীর গতিতে। ঘটনাস্থলে ও আশপাশে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয়করণে সরকারকে ১ মাসের আলটিমেটাম শিক্ষকদের

আপডেটের সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫