ভিয়েনা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ বাংলাদেশে বিভেদ-বিভাজনের চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রিমিয়ার পর্যটন শিল্পে ধস হামাসকে নিরস্ত্রীকরণে চুক্তির ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি হতে পারে। এসব ভোটকেন্দ্রের ভোটকক্ষ থাকতে পারে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। আর নির্বাচন সম্পন্ন করতে করবেন ৯ লাখ ৩১ হাজার ১শ ৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি, ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ভোটার হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে। ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে।

আগের সব নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫% অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন (৫ শতাংশ বৃদ্ধিসহ) ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে হবে বলে সভায় জানানো হয়।

ইবিটাইমস/আরএন

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮

আপডেটের সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫