ভিয়েনা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি : রোমে আটকা বিমানের ফ্লাইট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকল হয়ে রোমে আটকা পড়েছে। ২৬২ যাত্রীকে নিয়ে আটক পড়া ফ্লাইটটির ত্রুটি সারাতে লন্ডন থেকে যাচ্ছে সরঞ্জাম।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান।

তিনি জানান, রোম-ঢাকা ফ্লাইট বিজি ৩৫৬–এর ডানার ফ্ল্যাপ ঠিক করতে লন্ডন থেকে অতিরিক্ত যান্ত্রিক সরঞ্জাম (স্পেয়ার পার্টস) পাঠানো হচ্ছে। ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়।

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

এবিএম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ২৬২ জন যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে।

এবিএম রওশন কবীর জানান, ত্রুটি সারিয়ে পর একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যান্ত্রিক ত্রুটি : রোমে আটকা বিমানের ফ্লাইট

আপডেটের সময় ০১:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫