ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভূক্তিকরণের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২১২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভূক্তিকরণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসের, বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা বলেন, শিক্ষা সবার অধিকার, কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভূক্তিকরণের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫