ভিয়েনা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে এআই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হতে পারে : সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১১৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচারকেও আরেকটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি।

সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই-বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ উৎরাতে পারব বলে মনে করছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত আমরা পুরানো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারের নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার খুলনাঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী সংসদ নির্বাচনে এআই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হতে পারে : সিইসি

আপডেটের সময় ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫