ভিয়েনা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বাড়িঘরে ভাংচুর-লুটপাট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪১ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের যুবদলের সাবেক নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়ি স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে সন্ধ্যায় ঘোড়শাল বাজারে সুবিধা চেয়ারম্যানের লোকজন তাদের উপর চড়াও হয়।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ আরও কয়েকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বাড়িঘরে ভাংচুর-লুটপাট

আপডেটের সময় ০১:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫