ভিয়েনা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১০২ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলায় আহত মোছলেউদ্দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিশ্বাসের পাড়, কাশেম ড্রাইভারের বাড়ির আবুল কাশেম ড্রাইভারের ছেলে।

আহত মোছলেউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকায় থেকে ডিস লাইন ও ইলেকট্রনিক কাজ করে মোছলেউদ্দিন। সে সুবাদে এলাকার পোলাপানের সঙ্গে ওঠাবসা। তবে এসব পোলাপান মাদকে ঢুকে পড়ায় বাঁধা দিয়েছিল সে, তাই ছোট ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজ। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মো. আলাউদ্দিন।

এদিকে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একজন (পারভেজ) লাঠি দিয়ে আরেকজনকে (মোছলেউদ্দিন) আঘাত করছে। এসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও কয়েকজন। একাধিকবারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোছলেউদ্দিন। এসময় পারভেজ কোমড় থেকে চাকু (ছুড়ি) বের করে তেড়ে গিয়ে জিজ্ঞেস করে “ওর সাথে (মোছলেউদ্দিন) কে কে আছে?”

কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড, হাফিজ উদ্দিন বাজার এলাকায় বলে জানা গেছে। সে ওই এলাকার মো. ফারুকের ছেলে।

মোছলেউদ্দিনের ভাই আলাউদ্দিন জানান, পারভেজের নানা বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেশকার হাট এলাকার কালিরবাপের বাড়ি। সে এখানে বেড়াতে এসেছিল। গতকাল তার মামাতো ভাই রাকিব, স্থানীয় জুয়েল, সাগরসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোছলেউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং সদস্য

আপডেটের সময় ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫