ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার সময় ২জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৯৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হরিপুর উপজেলার দুই কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটককৃতরা হলেন, হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. আব্দুল হান্নান।

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মো. আব্দুল হামিদ নামক এক ব্যক্তি অভিযোগ করেন। তিনি একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী। গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন।

৫ ফেব্রুয়ারি তিনি অবসরকালীন সুবিধা প্রাপ্তির জন্য হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। এরপর অডিটর মো. হান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।

হামিদ বিষয়টি দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে জানান, পরে দুদক কর্মকর্তারা একটি ফাঁদ পেতে ঘুষ গ্রহণের সময় মো. আব্দুল হান্নান ও শেরিকুজ্জামানকে আটক করেন। দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার সময় ২জন আটক

আপডেটের সময় ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫