ভিয়েনা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঝালকাঠিতে জাতীয়তাবাদী ফোরাম’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫২ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী ফোরামের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সংগঠনটির উদ্যোগে ঝালকাঠির সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ওবায়দুল হক নান্নার সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায়  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর কবীর, ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহাবুব আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. আককাস সিকদার,  জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব এড. ফয়সাল খান প্রমুখ।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখা, আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং জনকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা আরো বলেন, আওয়ামী লীগের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে যেতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণের মন থেকে উঠে গেছে, এ থেকে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষা গ্রহন করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জাতীয়তাবাদী ফোরাম’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫