ভিয়েনা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৩ সময় দেখুন

ইবিটাইমস: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার (১৫ মার্চ) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিএনজি চালক হলেন, ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায় বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ৫৫ বছর। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।

স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার পুলিশ কর্মকর্তা এসআই কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের মরদেহ শনাক্ত করা গেছে। অপর দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময় ০৭:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫