ভিয়েনা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা ৩ ডাকাতের আত্মসমর্পণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসসর্পণ করেন।

পরে তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে নিয়ে গেছে র‌্যাব। ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা ভেতরেই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) খালিদুল হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, আত্মসমর্পণকৃত ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে । তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রত্যেকে মাস্ক পরা ছিলেন। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের এ শাখাটিতে ডাকাতদল প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা ৩ ডাকাতের আত্মসমর্পণ

আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪