ভিয়েনা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বেইলি রোড থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত ১১টার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।

অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনের পর আসাদুজ্জামান নূর সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। আর মাহবুব আলী ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার

আপডেটের সময় ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪