ভিয়েনা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

সীমান্তে বিএসএফ এর হত্যা নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৫ সময় দেখুন

“ফেলানীর মতো কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না’,বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের বড়মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, আমাদের সীমান্তগুলোতে ফেলানীর মতো আর কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। এমন হত্যাকাণ্ড আর চাই না। যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিচার করতে হবে।

সারজিস আলম আরও বলেন, যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বাচনে ভূমিকা রাখে তাহলে কেন অবৈধভাবে সীমান্তের দিকে ঝুঁকতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগে নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কায় নিজেকে ফিক্সড করে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আপনাদের মূল্য কমে গেছে।

তিনি বলেন, সারাজীবন শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাই-বোনদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনো কিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে দুই আসনে মেম্বার থেকে সংসদ সদস্য একই পরিবারের উল্লেখ করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছেন। সব জায়গায় তার পরিবারের সদস্য। এসব করে অন্যের জায়গা-জমি দখল করে নিয়েছেন তিনি।

উল্লেখ্য যে,দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ইতিমধ্যেই ভারতের বিএসএফ কর্তৃক দেশের এক কিশোর ও কিশোরীকে গুলি করে হত্যা করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতকে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সীমান্তে বিএসএফ এর হত্যা নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ

আপডেটের সময় ০৯:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪