ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১৩ বছর আগের ঘটনায় হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের আলোচিত দুই কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকারসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। হত্যাচেষ্টার অভিযোগে সোমবার শেরে বাংলা নগর থানায় এ মামলা করেন তিনি।

পরে সাংবাদিকদের জয়নুল আবদিন ফারুক বলেন, ২০১১ সালে পুলিশের হামলার ঘটনায় অভিযোগ নিয়ে এই থানায় এসেছিলাম, কিন্তু পুলিশ ভেতরেই ঢুকতে দেয়নি। পরবর্তী সময়ে আমরা কোর্টে মামলা করলে তিনদিন পর বাতিল করে দেওয়া হয়। উল্টো তখন পুলিশ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়, সেই মামলায় আজও পর্যন্ত হাজিরা দিতে হচ্ছে। আশা করি, আমার ওপর ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনায় এখন সুবিচার পাব।

২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটের কাছে তৎকালীন বিরোধীদলের চিফ ‍হুইপ ফারুকসহ দলীয় সংসদ সদস্যরা মিছিল করতে গেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার ফারুককে লাঠিপেটা করে। এতে তিনি রক্তাক্ত হন।

অভিযোগে বাদী বলেছেন, কথা কাটাকাটির একপর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় মাথা ফেটে যায় ও জ্ঞান হারিয়ে ফেলি। লাঠির আঘাতে লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাঁ পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৩ বছর আগের ঘটনায় হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

আপডেটের সময় ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪