ভিয়েনা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১১৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগষ্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।

তিনি আরও বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে।

বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।

এসময় এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভোটাধিকার নিশ্চিত করতেই কাজ করছেন তারা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করা হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪