ভিয়েনা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পাকিস্তানীদের মতো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। এখানে কোন বিচার নেই। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার গত একদিনে যা ঘটিয়েছে, তা দেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা। হাসপাতালেও আহতদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

তিনি বলেন, ন্যায্য দাবি আদায় করতে নেমে শিক্ষার্থী যে হামলার শিকার হয়েছে, তাতেই উপলব্ধি করা যায় এই সরকার কতটা ভয়াবহ। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। এখানে কোনো বিচার নেই। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অধিকার আদায়ে দেশের মানুষকে জেগে উঠতে হবে এখনই।

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা: মির্জা ফখরুল

আপডেটের সময় ০২:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪