ভিয়েনা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে বারবার বিভ্রান্ত করছে: তথ্য প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বারবার জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার (১৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কোটার বিষয়ে সরকার যখন ইতিবাচক ভাবছে, তখন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। কোটা নিয়ে আদালতের প্রক্রিয়া শেষে, সরকার কী করে; সে জন্য তাদের অপেক্ষা করা উচিত।’

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। এবার তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়; জেনে-বুঝেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সমস্যা সমাধানের দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই একেক সময় একেক দাবি করছেন আন্দোলনকারীরা।’

তিনি বলেন, ‘কোটা পরিবর্তনের আন্দোলন নয়, তাদের অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে কি না সেটাই এখন প্রশ্ন। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের ইচ্ছে সংগতিপূর্ণ, তবে কিছু মানুষ এটিকে ভিন্ন পথে নিচ্ছে। যে কোনো আন্দোলনে দেশবিরোধী একটি অপশক্তি প্রবেশ করে, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করে; এটি উদ্বেগের।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কোটার মাধ্যমে মেধার অবমূল্যায়ন হচ্ছে, এটি ঠিক নয়। মেধার মূল্যায়ন করতে হবে, এই দাবি সঠিক। কিন্তু মেধার মূল্যায়ন করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অবমূল্যায়ন, অবহেলা করা যাবে না।মুক্তিযোদ্ধাদের বিষয়েও তাচ্ছিল্যের সঙ্গে কথা বলা উচিত নয়।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে বারবার বিভ্রান্ত করছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৭:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪