ভিয়েনা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ১৫৩ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ “করোনা কালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তালহা তালুকদার বাঁধন এর উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ভোলা হবে ইভিটিজিং ও বাল্য বিবাহ মুক্ত জেলা। এই জেলা বাল্য বিবাহ রোধে প্রশাসন সব সময় জিরো টলারেন্স ভূমিকায় কাজ করবে। তিনি বক্তব্যে বলেন, সৃষ্টির যা কিছু মহান,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। শিক্ষার কোন বিকল্প নয়। সমাজের সকল স্তরে শিক্ষা পৌঁছে দিতে হবে। শিক্ষায়ই পারে দৃষ্টিভঙ্গি বদলাতে, সমাজকে পরিবর্তন করতে। তিনি  সকলকে আহবান জানিয়ে বলেন আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি যৌতুকের বিরুদ্ধে কথা বলবেন নিজের ছেলের জন্য যৌতুক নেবেন এটা হবে না। আপনার পরিবারের পুরুষ (ছেলে,ভাই) কে কোন ইভ-টিজিং না করতে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, তার কর্মকালে ভোলা হবে আরও ইভটিজিং মুক্ত, বাল্যবিয়ে মুক্ত। নারীদের উন্নয়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরকে সাথে নিয়ে ব্যাপক কাজ করা হবে নারীদের উন্নয়নে। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেটের সময় ০৩:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১