ভিয়েনা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

মে দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফরিদ কটনে শ্রমিকদের ছুটি ছিল না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • ৪০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ মে দিবসে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুরে তাফরিদ কটন মিলস লিমিটেডে শ্রমিকদের ছুটি ছিল না। শ্রমিকরা জীবিকার তাগিদে কারখানায় কাজে যোগদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, কাজে যোগদান না করলে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাধ্য হয়ে সকালে কাজে যোগদান করেছি। এখানে আজ কি দিবস এসব জানার চেষ্টা করিনি। আর জেনেও লাভ নেই।

সরেজমিন গেলে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এ সময় ভিডিও ও ছবি তোলার চেষ্টা করা হলে তাফরিদ কটন মিলসের পক্ষ থেকে দায়িত্বরতরা নিষেধ করেন। তাই ঝুঁকি থাকায় কারখানার ভিতরের ভিডিও ও ছবি তোলা সম্ভব হয়নি।

তাফরিদ কটন মিলস লিমিটেডের এডমিন মোঃ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় তিনদিন ছুটি থাকে। তাই মে দিবসের ছুটি ঈদের ছুটির সাথে যুক্ত করে চার দিন করা হবে। এতে শ্রমিকরা খুশি।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মে দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফরিদ কটনে শ্রমিকদের ছুটি ছিল না

আপডেটের সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪