ভিয়েনা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ১১৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর ধলাজাই গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাসু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুনসহ পরিবারের সদস্যদের উপর হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ধলাজাই গ্রামে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমেদ সোনাই, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বাকী বিল্লাহ তরফদার, সমাজসেবক নুরুন্নবী মিয়া, শামীম ওসমান, ফরিদ মিয়া, খোকন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্বৃত্তরা ১৫ মার্চ অন্যায়ভাবে বীর মুক্তিযোদ্ধা হাসু মিয়ার পরিবারের উপর হামলা চালায়। এ হামলায় আনোয়ারা খাতুনসহ ৫জন আহত হন। তারা এখন পর্যন্ত সুস্থ হননি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় বিচারের দাবিতে নতুন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার নানাস্তরের নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেটের সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪