ভিয়েনা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ভারতীয় পণ্য বর্জন এবং ইন্ডিয়া আউট ক্যাম্পিংয়ে সরব থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয়, দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা এখন ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

সংবাদ সম্মেলনের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে থাকা ‘ভারতীয় চাদর’ জনসম্মুখে ছুড়ে ফেলে দেশটির পণ্য বর্জনের ঘোষণা করেন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তাঁতীদলের আহ্বায়ক আবু কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা: জাহিদুল কবির, বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপির

আপডেটের সময় ০৬:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪