ভিয়েনা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে খেসারত দিতে হবে: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই একই ভুল উপজেলা নির্বাচনে করলে বহুদিন খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ডাকে ৪২ শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি ভোটারের উপস্থিতি হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে না এসে বিএনপি যদি আন্দোলন করে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে তাহলে ২৮ অক্টোবরের মতো তাদের আবারও পালাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন। অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি। বলেন, আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে।

এ সময় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ মোরশেদ আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে খেসারত দিতে হবে: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪