ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

মানবাধিকার দিবসে মানবন্ধন কর্মসূচি বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ১৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আগামী রোববার (১০ ডিসেম্বর) পালিত হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিনটি ঘিরে নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। এদিনে সারা দেশের জেলা সদরে মানববন্ধন করবে তারা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন ঢাকা শহরে গুম-খুনের পরিবার এবং যে সমস্ত নাগরিক গুম-খুন হয়েছেন সেই পরিবারের সমন্বয়ে এই মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ জেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধন সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘সরকারের দিক থেকে বাধাবিপত্তি যদি আসে, তাহলে সব কিছু প্রতিহত করে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের বলব, যে সমস্ত পরিবার নিপীড়ন-নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছে সেসব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত থাকবেন।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানবাধিকার দিবসে মানবন্ধন কর্মসূচি বিএনপির

আপডেটের সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩