ভিয়েনা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশা জাতিসংঘের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। একইসঙ্গে নির্বাচনটিকে অবাধ ও সুষ্ঠু এ স্বীকৃতি দেওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (২৯ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ডেনিস ফ্রান্সিস।

বিফ্রিংয়ে একজন বাংলাদেশি সাংবাদিক প্রশ্নের জবাবে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যে প্রশ্নটি করেছেন সেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অংশ নয়। আমি শুধুমাত্র বিষয়টি নিয়ে আমার মন্তব্য দিতে পারব, যেটি আপনার প্রশ্নর সঙ্গে সম্পর্কিত।’

ডেনিস ফ্রান্সিস বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের দীর্ঘ এবং শক্তিশালী ঐতিহ্য রয়েছে, আমি আশা করি, দেশটির ক্ষমতাসীন সরকার সেই ঐতিহ্যের প্রয়োজনীয়তা বুঝে তার প্রতি সম্মান জানাবে। বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশা জাতিসংঘের

আপডেটের সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩