ভিয়েনা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

মনপুরায় পুকুরে ভাসমান নারীর লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১১৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বসতঘরের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় সুরমা বেগম (১৭) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সুরমা বেগম এই ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের মো: হাবিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সুরমা বেগম মানসিকভাবে অসুস্থ্য হওয়ায় তার স্বামী গত কয়েক বছর আগে সুরমাকে বাবার বাড়ি রেখে যায়। এরপর থেকে তার কোন খোঁজ খবর নেন না স্বামী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুরমা বেগম তার বাবার বাড়িতে ছোট্ট একটি ঘরে বসবাস করছিল। সে মানসিক প্রতিবন্ধি হওয়ায় পরিবারের কেউ তার তেমন কোন খোঁজ খবর রাখতো না। সকালের দিকে বাড়ির পাশের পুকুরে সুরমার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবার ও স্থানীয়দের দাবী মৃত সুরমা মানসিক প্রতিবন্ধি ও  মৃগী রোগে আক্রান্ত ছিলো। পুকুরে হাত-মূখ ধুতে গেলে হয়তো সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে  জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম  নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা ও তার পরিবারের সদস্যের দাবী সুরমার মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।

এ বিষয়ে মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় পুকুরে ভাসমান নারীর লাশ উদ্ধার

আপডেটের সময় ০৩:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩