ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

তোষাখানা মামলায় সাজা, রাজনীতিতেও ৫ বছর নিষিদ্ধ ইমরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে তাকে এ সাজা দেয়া হয়। এর ফলে পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৫ বছর রাজনীতি করতে পারবেন না তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আপাতত ইমরানকে লাহোরের কোট লতপত জেলে পাঠানো হয়েছে। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি। এরপরই তোশাখানা মামলা হয়।

চলতি বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। এরইমধ্যে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকারের অধীনে দেশের অর্থনীতি শোচনীয় হয়ে পড়েছে। এতে ইমরানের জনপ্রিয়তা বাড়ছে। তবে তোশাখানা দুর্নীতি মামলায় সদ্য রায়ে নির্বাচনী মাঠে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়লো।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তোষাখানা মামলায় সাজা, রাজনীতিতেও ৫ বছর নিষিদ্ধ ইমরান

আপডেটের সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩