ভিয়েনা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

আশ্রয়নীতি নিয়ে ইইউর কাছে স্পষ্ট বার্তা চায় ইতালি ও অস্ট্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ৫১ সময় দেখুন

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সাথে নিয়ে একত্রে ইইউতে একটি “দৃষ্টান্ত পরিবর্তন” আনতে চান

ইউরোপ ডেস্কঃ চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে৷ সেখানে আশ্রয় ইস্যুতে জোটের নীতিমালা কেমন হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দাবি করেছে দুই সদস্য রাষ্ট্র ইতালি ওবং অস্ট্রিয়া৷

ইউরোপের দেশগুলোতে অবৈধ আভিবাসন নিয়ে অনেক দিন ধরেই সরব এই প্রতিবেশী দুই দেশ৷ সর্বশেষ অস্ট্রিয়াতে অনুষ্ঠিত “ইউরোপ ফোরাম ভাখাউ” সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের বলেন, ‘‘অবৈধ অভিবাসন থামানোর এই সংগ্রামে তারা একে অপরের সহযোগী৷’’

তার আগে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন নীতি প্রস্তাব করে ইউরোপের দেশগুলো৷ প্রস্তাবিত নীতিতে অভিবাসনপত্যাশীদের জোটের বিভিন্ন দেশে স্থানান্তরের কথা বলা হয়৷ কোনো দেশ অভিবাসনপ্রত্যাশী নিতে না চাইলে জনপ্রতি ২০ হাজার ইউরো করে দেওয়ার কথা বলা হয়৷ চলতি সপ্তাহে ইইউ সম্মেলনে প্রস্তাবিত এই নীতিটি উত্থাপনের কথা রয়েছে৷

আগামী ২৯ ও ৩০ জুন অনুষ্ঠিত হবে এই সম্মেলন৷ ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে জোটের ২৭ দেশের নেতারা অংশ নেবেন৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর নেহামের বলেন, ‘‘ইউরোপের আশ্রয় প্রক্রিয়া ব্যর্থ হয়েছে৷ কথা বলার পরিবর্তে এখন তাদের কাজে নেমে পড়া দরকার৷’’ আর ইতালির প্রথানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘‘আশ্রয় ইস্যুতে সম্মেলন থেকে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসতে হবে ’’।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশ্রয়নীতি নিয়ে ইইউর কাছে স্পষ্ট বার্তা চায় ইতালি ও অস্ট্রিয়া

আপডেটের সময় ০৫:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩