ভিয়েনা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাকিস্তান ও ভারত অভিমুখি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • ৫৩ সময় দেখুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিয়েছে, যার নাম দিয়েছে বাংলাদেশ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্কঃ অতি প্রবলে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। পাকিস্তান ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এটি এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। রবিবার ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে।

এদিকে রেডিও পাকিস্তান জানায়,আবহাওয়া কর্তৃপক্ষ জনগণকে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। গত কয়েকদিন ধরে করাচি কমিশনার করাচির সমুদ্র সৈকতে প্রবেশ নিষিদ্ধ করেছেন। সেইসাথে করাচির আঞ্চলিক সীমার মধ্যে সমুদ্রে মাছ ধরা, পালতোলা, সাঁতার কাটা এবং স্নান নিষিদ্ধ করেছেন।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়েছে। এটি করাচি থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দক্ষিণে, থাটা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে এবং ওরমারার ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ১৫ জুন কেটি বান্দর (দক্ষিণ-পূর্ব সিন্ধু) এবং ভারতীয় গুজরাট উপকূলের মধ্যে এটি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসাবে অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় পর্যবেক্ষেণ ওয়েবসাইটগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর চারপাশে বাতাসের গতিবেগ এখন ১৯৫ কিলোমিটার।

তথ্যসূত্র: বিভিন্ন সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তান ও ভারত অভিমুখি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আপডেটের সময় ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩