ভিয়েনা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

মাদারীপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ১০১ সময় দেখুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সকল সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সকলের কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্ভুদ্ধ করতে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসনের আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজম্মেল হক খান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপ-পরিচালক ড. তপন বাগচী। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, এডিএম পল্লব হাজরা,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, আবৃত্তি শিল্পী ও সাহিত্যিক তাহমিনা শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব।

এ সময় বক্তারা বলেন, মাদারীপুর জেলা সাহিত্য চর্চায় সমৃদ্ধ একটি জেলা। এখানে বিভিন্ন সময়ে নানা কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন। মহাকবি আলাওল সহ বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুরে। এসময় তারা আরো বলেন, সাহিত্য চর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ থেকে বৈষম্য ও সা¤প্রদায়িকতা দূর হবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদারীপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩