ভিয়েনা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

রোজায় দ্রব্যমূল্য-গাড়িভাড়া বৃদ্ধিরোধে সেনা অভিযান দিন – মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ৬২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সরকারের মন্ত্রী-এমপি-আমলাদের ব্যর্থতার কারণে দুর্নীতি বাড়ছে, আসন্ন রোজায় দ্রব্যমূল্য-গাড়িভাড়া বৃদ্ধিরোধে সেনা অভিযান দিন, তা না হলে লোভি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিন্মবিত্ত-মধ্যবিত্তদের জীবন অতিষ্ট হয়ে উঠবে।

২৯ জানুয়ারি বেলা ১২ টায় বিজয়নগরস্থ কার্যালয়ে ‘পবিত্র রমজানে দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বড় বড় সমাবেশ না করে বড় বড় দান কর্মসূচি দিন। সারাদেশে সহায়হীন-নিরন্ন মানুষদের সংখ্যা বাড়ছে, তাদের কথা ভাবুন। ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু জনগণ সারাজীবন আপনাদের ভালো ও মন্দ কাজগুলো মনে রাখবে। বাংলাদেশের মানুষ খুবই দুঃখই, তারা যেই সৎ নেতাকেই আপন করে নিয়েছে, তাকেই ঘাতকরা কেড়ে নিয়েছে। অতএব, বাংলাদেশের মানুষের দুঃখ দূর করার জন্য নীতি-আদর্শ-সততায় অগ্রসর হোন।

তিনি এসময় জোট-মহাজোট-ফ্রন্ট-মঞ্চ-মোর্চার রাজনীতির তীব্র সমালোচনা করে আরো বলেন, এই সব নতুন নতুন জোট হলো বাটপারদের ভাগাড়। এসব জোটের নেতাদেরকে ‘না’ বলে লোভ- মোহহীন নিরন্তর রাজপথে থাকা গণবান্ধব নেতৃত্বকে বেছে নিন। যারা আপনাদের সুখে-দুখে পাশে ছিলো-আছে-থাকবে তাদেরকে বুকে টেনে নিন- ভোট দিন।

সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানাসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাফিজা লাকী/ইবিটাইমস 

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোজায় দ্রব্যমূল্য-গাড়িভাড়া বৃদ্ধিরোধে সেনা অভিযান দিন – মোমিন মেহেদী

আপডেটের সময় ০১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩