ভিয়েনা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ৪৬ অরক্ষিত রেল ক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ১০৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ৪৮ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে প্রায় ৬৮ টি। এগুলোর মধ্যে ৪৬ টিই আছে অরক্ষিত অবস্থায়। এসব লেভেল ক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও মানুষ। রেলের পক্ষ থেকে সেখানে শুধু সতর্কতামূলক নোটিশ টাঙিয়ে দায়িত্ব শেষ করা হয়েছে।

বর্তমানে এখানে কালনী, পাহাড়িকা, পারাবতসহ ৬ টি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে।এছাড়াও কয়েকটি লোকাল ট্রেনও রয়েছে। গত কয়েক বছরে জেলায় রেলপথের অনেক উন্নয়ন হলেও লেভেল ক্রসিংগুলো নিরাপদ করতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সূত্র জানায়, ২২ টি রক্ষিত লেভেল ক্রসিংয়ে গেটম্যান রয়েছেন ৬২ জন। এর মধ্যে মাত্র ২ জন সরকারি বাকি ৬০ জন্য প্রকল্প ও বিভিন্ন সংস্থার মাধ্যমে আছেন । বাকি ৪৬ টি অরক্ষিত অবস্থায় আছে। ফলে রেললাইন পার হতে গিয়ে স্থানীয় মানুষ চরম বিপাকে পড়ছেন। এমনকি দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

জেলার একটি গুরুত্বপূর্ণ পথ হলো শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর-কদমতলী সড়ক। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। সড়কটিতে একটি লেভেল ক্রসিং থাকলেও কোনো গেটম্যান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। কয়েকমাস আগে এই লেভেলক্রসিং এ ১ টি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুল ছাত্রসহ ৩ জন্য মারা যায়।

একইভাবে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সড়কসহ প্রায় প্রতিটি অরক্ষিত লেভেল ক্রসিং এ ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্রসিং এলাকার আশপাশে বাড়িসহ নানা স্থাপনা থাকার কারণে অনেক সময় ট্রেন কাছে চলে এলেও বুঝতে পারেন না পথচারীরা। এতে যেকোনো সময় দুর্ঘটনায় পড়ার আতঙ্কে থাকেন তাঁরা।

পশ্চিম বড়চর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিদিন রেলক্রসিংয়ের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এই গেট পার হওয়ার সময় মানুষের মৃত্যুও হয়েছে। তারপরও গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। কিছুদিন আগে একটি টমটম অল্পের জন্য রক্ষা পায়।
এসময় মানুষের জীবনের নিরাপত্তা ও চলাচল সহজ করতে দ্রুত ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল্লাহ রিয়াদ বলেন, অরক্ষিত ৪৬ টি লেভেল ক্রসিং এর মধ্যে গুরুত্বপূর্ণ ৩৪ টি লেভেল ক্রসিং এ গেইটম্যান নিয়োগ দেওয়ার জন্য আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। সেটা যদি পাই তাহলে অবৈধ লেভেলক্রসিং গুলো বৈধতার মধ্যে নিয়ে আনতে পারবো। ট্রেন গুলো সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবো।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ৪৬ অরক্ষিত রেল ক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেটের সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩