ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ৯৩ সময় দেখুন

বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।

বাংলাদেশ ডেস্কঃ শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা-ই-জামিল। বাংলাদেশের বিভিন্ন জাতীয়

সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। দুজনই আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান মোট ভোট পেয়েছেন ৪৭৪ টি।

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া, ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তথ্যসূত্র: বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

আপডেটের সময় ০৭:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২