ভিয়েনা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জে জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ১১৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, হবিগঞ্জ জেলা জামায়াতের ব্যানারে হাঠাৎ করে শহরের শায়েস্তানগর এলাকার কয়েকশত নেতাকর্মী গণ মিছিল শুরু করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌছার পুর্বেই একদল পুলিশ তাদেরকে ধাওয়া দেয়।

এসময় জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ধাওয়া দিলে তারা পিছু হটে। (ওসি) গোলাম মর্তুজা জানান, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে, দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হন এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল হালিম। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেটের সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২