ভিয়েনা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে এবং গণতান্ত্রিকভাবেই তা হয়েছে। রোববার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সামনেরেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্বে রাখা হয়েছে।

তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে কাদের বলেন, ‘দলে এমন ১০ জন নেতা আছেন, যাদের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপি’র সরকার হটানোর একটা আন্দোলন- এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বুঝেন এবং আমরা গণতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তাঁর কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে দলটির সভাপতি। এটা বিশ্বে একটা রেকর্ড। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ২২তম জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ- সেটাই সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২