ভিয়েনা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

নাজিরপুরে ইদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৪৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাাজিরপুরে ইদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনুপ মন্ডল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত অনুপ উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয়ার লড়া গ্রামের অনিম মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার(২১ ডিসেম্বর) বিকালে একই এলাকার বিধান মন্ডলের বাড়ির পিছনের মাঠে।

নিহতের পরিবার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই দিন বিকালে ওই কিশোর স্থাণীয় বিধানের বাড়ির পিছনের মাঠে যায়। এ সময় ওই মাঠে বিধান মন্ডলের বোরো ধানের বীজ ইদুর থেকে রক্ষা করতে দেয়া বিদ্যুতের সংযোগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। স্থাণীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ইদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেটের সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২