ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

আর্জেন্টিনার বিজয়ে ভোলায় মেসি ভক্তদের আনন্দ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • ১১৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় ভোলার সদরসহ বিভিন্ন উপজেলায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছেন।

সোমবার (১৯ ডিসেম্বর)  বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এদিকে জেলার লালমোহন,তজুমদ্দিন,মনপুরা ও চরফ্যাশন উপজেলার আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেন।

ভোলায় মেসি ভক্তদের আয়োজনের সমর্থকরা পতাকা, ব্যানার, ফেস্টুন,  মুখোখ ও জার্সি গায়ে জড়ায়ে বাশি আর বাদ্যযন্ত্রের তালে মেতে উঠেন। এ সময় বিপুল সংখ্যক সমর্থকরা অংশগ্রহন করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আর্জেন্টিনা সমর্থক শফিকুল ইসলাম, শান্ত ঘোষ, অমি আহমেদ, আসিফ মাহমুদ মার্সেল, মোশারেফ অমি, রাচি চৌধূরী প্রমুখ।

এরআগে রোববার বিজয়ের পর পর পুরো শহর জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন সমর্থকরা। সাদা- আকাশি রংয়ের জার্সি গায়ে জড়িয়ে সমর্থকদের আনন্দ উল্লাসে পুরো শহর যেন পরিনত হয় এক টুকরো আর্জেন্টিনায়।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনার বিজয়ে ভোলায় মেসি ভক্তদের আনন্দ মিছিল

আপডেটের সময় ০৫:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২