ভিয়েনা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ভান্ডারিয়ায় সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ৯৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের লক্ষাধীক টাকার গাছ চুরির অভিযোগে উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা বন কর্মকর্তা (এসএফপিসি) মো. ইউসুফ আলী হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গুচ্ছ গ্রাম হয়ে মন্ডলবাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য রাস্তার দু’পাশের বন বিভাগের রোপনকৃত বিভিন্ন জাতের গাছ অপসারনের জন্য বন বিভাগের পক্ষ থেকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয় । চিহ্নিত ৮৬টি গাছ গৌরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম এর জিম্মায় দেয়া হয়। জিম্মাদার হিসেবে উপজেলা ফরেষ্টার মো. ইউসুফ আলী হাওলাদার এর নিকট থেকে শহিদুল ইসলাম গাছ কর্তনের জন্য জিম্মা নামায় স্বাক্ষর করেন। এদিকে শহিদুল ইসলাম বন কর্মকর্তার লাল রং চিহ্নিত ৮৬টি গাছ ছাড়াও অতিরিক্ত ২৭টি গাছ ওই গাছের সঙ্গে কেটে নেয় এর মধ্যে রয়েছে ১০টি শিশু, ১০টি অর্জুন ও ৭টি মেহগনি গাছ যার মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৩৬ টাকা।

উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার জানান, উপজেলার গৌরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ১১ ডিসেম্বর বন বিভাগের মার্কিং করা গাছ ছাড়াও কোন রকম অনুমতি ব্যতিত আরও অতিরিক্ত ২৭ টি গাছ কেটে নেয়। যার মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৩৬ টাকা । এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মোঃ ফরিদ সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে বুধবার মামলা দায়ের করা হয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২