ভিয়েনা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

ভান্ডারিয়ায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন ব্রাক।

সীমা রানী ধর তার বক্তব্যে বলেন, “করোনা মহামারির প্রভাবে গ্রামে গঞ্জে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেই আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহ্বান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষদের সচেতন করেন। ভান্ডারয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না।

ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, “আমরা চাই ভান্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ে শিশুর বিয়ে না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভান্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেব সমাজ সেবা কর্মকতর্কা ভবানি শংকর, ব্র্যাকের জেলা ম্যানেজার জনাব জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেটের সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২